ম্যাকিয়াভেলির রাজনীতির ধর্ম নিরপেক্ষিকরনের প্রক্রিয়া প্রশ্ন-২ ; ম্যাকিয়াভেলি কিভাবে রাজনীতির ক্ষেত্রটি ধর্ম নিরপেক্ষ করার কথা বলেছিলেন। ৫ (২০২০) উত্তরঃ ভূমিকাঃ পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে ম্যাকিয়াভেলি পঞ্চদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীতে তাঁর রাষ্ট্রচিন্তার কাঠামো গড়ে তোলেন। তাঁর লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হল , দি প্রিন্স , দি ডিসকোর্সেস অন লিভি। তাঁর সমগ্র রাষ্ট্রচিন্তার মধ্যে ধর্মনিরপেক্ষীকরণ সম্পর্কিত ধান-ধারণা ছিল অন্যতম। রাজনীতির ধর্মনিরপেক্ষীকরণঃ মধ্যযুগে ইউরোপে ধর্ম সুদীর্ঘকাল ধরে রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দুতে স্থাপিত হয়েছিল। ওই সময় কোনো চিন্তাবিদ ধর্ম বা নৈতিকতার বন্ধন থেকে মুক্ত হতে পারেননি। এক্ষেত্রে ম্যাকিয়াভেলি প্রথম সম্পূর্ণভাবে মধ্যযুগীয় চিন্তাধারা থেকে সরে এসেছেন। দীর্ঘ সময় ধরে ধর্মীয় আলোকে রাজনীতি আলোচনার যে-ঐতিহ্য গড়ে উঠেছিল , ম্যাকিয়াভেলি তাকে সমূলে উৎপাটিত করেন । রাজনীতির ধর্মনিরপেক্ষীকরনের প্রক্রিয়াঃ ম্যাকিয়াভেলি সম্পূর্ণভাবে প্রায়োগিক দৃষ্টিভঙ্গির সাহায্যে ধর্ম ও নীতি সম্বন্ধে তাঁর তত্ত্ব উপস্থাপন করেছেন। তাঁর সমগ্র রাষ্ট্রচিন্তায় ধর্ম ও নীতিবোধ থেক...