বিষয়; আচরনবাদী দৃষ্টিভঙ্গি (Behavioral, Approach) ১ ) রাজনীতি চর্চার আচরনবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। ১২ ২) আচরণবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৬ উত্তরঃ ভূমিকাঃ রাষ্ট্রবিজ্ঞান এক বিস্তৃত বিষয় যা মানুষের সামাজিক , রাজনৈতিক , এবং প্রশাসনিক জীবনের বিভিন্ন দিককে বিশ্লেষণ করে। এই বিশ্লেষণে বিভিন্ন পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির ব্যবহার দেখা যায়। এর মধ্যে ১৯৫০-এর দশকে উদ্ভূত একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো আচরণবাদী দৃষ্টিভঙ্গি । আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চায় একটি নতুন মাত্রা এনে দেয় , যা গবেষণার ক্ষেত্রে মানুষের রাজনৈতিক আচরণ এবং মনোবিজ্ঞানকে গুরুত্ব দেয়। এই দৃষ্টিভঙ্গি রাজনীতি , প্রশাসন এবং ক্ষমতার কাঠামোগত বিশ্লেষণের পরিবর্তে মানুষের আচার-আচরণকে প্রাধান্য দেয়। আচরণবাদী দৃষ্টিভঙ্গির সংজ্ঞাঃ সাধারনভবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি হল এমন এক দৃষ্টিভঙ্গি যেখানে , রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে প্রাতিষ্ঠানিক আলোচনা-পর্যালোচনা পরিবর্তে মানুষের রাজনৈতিক আচরণ , আন্তঃসামাজিক বিজ্ঞানের সহযোগিতা , সংখ্যায়ন , প্রকৃতিক বিজ্ঞান সমূহের অভিজ্ঞতা প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হয় । আচরণ...